তরুণীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে যশোরে মামলা

তরুণীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে যশোরে মামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ভায়না এলাকায় বিবাহের ভুয়া আশ্বাস দিয়ে এক কলেজ পড়ুয়া তরুণীর সাথে অনৈতিক শারীরিক সম্পর্ক গড়ে তোলা ও পরবর্তীতে তাঁকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজছাত্রী জাকিয়া সুলতানা (১৯)-র সাথে অভিযুক্ত ইসমাইলের বেশ কিছুদিন ধরে প্রেমের গভীর সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে, সংসার বাঁধার প্রতিশ্রুতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে বাধ্য করে ওই যুবক। পরবর্তীতে ভুক্তভোগী ও তাঁর পরিবার স্থায়ীভাবে বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্ত যুবক বিভিন্ন ছলাকলার আশ্রয় নেয় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে।

ভুক্তভোগী তরুণীর পিতা ও মামলার বাদী জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে শুরুতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক ও ঘরোয়াভাবে নিষ্পত্তির চেষ্টা চালানো হয়। তবে সমঝোতার সে উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে তিনি কোতোয়ালী থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এজাহার জমা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে বিষয়টি আমল নিয়ে মামলাটি নিবন্ধিত করা হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *