ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্তদের বিশেষ সংবর্ধনা
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্তদের বিশেষ সংবর্ধনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জন, বিভিন্ন স্কলারশিপের সুযোগ এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিশ্চিত করতে ‘হায়ার স্টাডিজ অ্যাবরোড: এ জার্নি টক’ শিরোনামে এক বিশেষ দিকনির্দেশনামূলক সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে (ফুল ফান্ডেড) স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মাবলী, স্কলারশিপ পাওয়ার সহজ উপায়, আইইএলটিএস (IELTS) ও জিআরই (GRE) পরীক্ষার পূর্বপ্রস্তুতি এবং সুবিধাজনক বিশ্ববিদ্যালয় বাছাই সংক্রান্ত নানাবিধ কৌশল নতুন শিক্ষার্থীদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য মহোদয়ের সম্মেলন কক্ষে কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের এক বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য ও উপ-উপাচার্য বলেন, বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার পাশাপাশি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের শিক্ষা, গবেষণা ও আর্থ-সামাজিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *