ফরিদপুর থেকে পুলিশের জালে এজাহারভুক্ত ৩ আসামি

ফরিদপুর থেকে পুলিশের জালে এজাহারভুক্ত ৩ আসামি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় বহুল আলোচিত যুবদল নেতা রুবেল হোসেন (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় তিন পলাতক আসামিকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানের যৌথ আভিযানিক দল ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন আত্মগোপন আস্তানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন— রাব্বি (২১), মারুফ (২৩) এবং হাসিবুর রহমান ওরফে আছিফ (১৯)। গ্রেফতারের পর বিকেলেই তাঁদের কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্প সংলগ্ন যশোর-মাগুরা মহাসড়কের ওপর প্রকাশ্যে যুবদল নেতা রুবেল হোসেনের গতিপথ রোধ করে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রুবেল হোসেনের স্ত্রী বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাব্বি, মারুফ ও আছিফসহ বেশ কয়েকজনকে নামীয় আসামি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা এলাকা ছেড়ে সুকৌশলে আত্মগোপনে চলে যান।

যশোর জেলা পুলিশ জানায়, চাঞ্চল্যকর এ মামলার তদন্ত প্রক্রিয়ায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। পরবর্তীতে বাঘারপাড়া থানা পুলিশের একটি বিশেষ দল ফরিদপুর জেলার একাধিক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।

হত্যাকণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *