প্রেসক্লাব যশোরে ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’-এর বর্ণাঢ্য উদ্বোধন

প্রেসক্লাব যশোরে ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’-এর বর্ণাঢ্য উদ্বোধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সাংবাদিকতা চর্চা ও অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো এক নতুন অধ্যায়। ‘স্বর্ণলতা নিউজ অ্যান্ড অরবিট ইন্টারনেট’-এর স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন বাবুর সৌজন্য ও সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রেসক্লাব যশোরের প্রথম তলার ভিআইপি কনফারেন্স রুমটির পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে নবনির্মিত ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত এই মিলনায়তনের শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক গ্রামের কাগজ’-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও ‘দৈনিক প্রভাত ফেরী’ সম্পাদক ফকির শওকত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ক্লাব সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আধুনিক ও মানসম্মত এই মিলনায়তন চালু হওয়ায় প্রেসক্লাব যশোরের দৈনিক কার্যক্রম, বিভিন্ন সভা-সেমিনার ও সাংবাদিকদের পেশাগত আয়োজন পরিচালনায় নতুন মাত্রা যুক্ত হবে। এ সময় প্রেসক্লাবের আধুনিকায়নে এগিয়ে আসার জন্য পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন বাবুর ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

অনুষ্ঠান শেষে অসুস্থ প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এস এম সোহেল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *