জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে

জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে

প্রেস বিজ্ঞপ্তি

 ২০২৬ সালের জুলাই মাসে দেশে অন্তত ৬৪ জন সংবাদকর্মী হামলা, মামলা, হুমকি ও পেশাগত কাজে বাধার শিকার হয়েছেন বলে দাবি করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বিএজে (বাংলাদেশ জার্নালিস্টস)। সোমবার প্রকাশিত সংগঠনটির মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ২৯টি ঘটনায় অন্তত ৩৭ জন সাংবাদিক শারীরিক হামলা ও নির্যাতনের শিকার হন। হামলায় রাজনৈতিক নেতাকর্মী, কিশোর গ্যাং এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয়, বেনাপোল, কুয়াকাটা, ফেনী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এছাড়া সাংবাদিকদের কণ্ঠরোধে মানহানি, চাঁদাবাজি ও নাশকতার মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত মাসে অন্তত ১২ জন সংবাদকর্মী আইনি হয়রানির শিকার হন। কুমিল্লা, বরিশালের আগৈলঝাড়া, গাজীপুর, রংপুর ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় এ ধরনের ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুলাই মাসে ১৫ জন সাংবাদিক হুমকি, হেনস্তা ও বিভিন্ন ধরনের বাধার মুখে পড়েন। কুমিল্লা, দিনাজপুর, শরীয়তপুর, পঞ্চগড় ও নেত্রকোনার বারহাট্টায় সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, অবরুদ্ধ করে রাখা এবং তথ্য মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ উঠে এসেছে।

বিএজে আরও জানায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঠিকাদারি ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়। ভুয়া কপিরাইট ক্লেইম ও সমন্বিত রিপোর্টের মাধ্যমে প্রতিবেদনটি সরিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি।

সংগঠনটি বলেছে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, আইনি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত। বিএজে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *