প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি’: প্রেস কাউন্সিল সচিব

প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি’: প্রেস কাউন্সিল সচিব

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশাসনের মধ্যে দ্বন্দ বা প্রতিপক্ষের সম্পর্ক নয়, বরং পারস্পরিক সুসমন্বয় থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আবদুস সবুর।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সবুর বলেন, “সাংবাদিকরা সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের স্বার্থে কাজ করেন, একইভাবে প্রশাসনের কর্মকর্তারাও সরকারি বিধান মেনে জনগণকে সেবা দিতে দায়িত্ব পালন করেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের প্রশাসনিক কাঠামো ও ‘রুলস অব বিজনেস’ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কোনো কর্মকর্তা কাঙ্ক্ষিত আচরণ না করলে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা তথ্য কমিশনের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দিয়ে প্রেস কাউন্সিল সচিব বলেন, এক পত্রিকা থেকে অন্য পত্রিকার সংবাদ হুবহু ‘কপি-পেস্ট’ করার প্রবণতা পরিহার করতে হবে। নিজস্ব মেধা, শ্রম ও অনুসন্ধানের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই প্রকৃত সাংবাদিকতা।

তিনি আরও আশ্বাস দেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা কোনো অন্যায় বাধা বা আইনি জটিলতার মুখোমুখি হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল সবসময় তাঁদের পাশে থাকবে। তবে ব্যক্তি স্বার্থে কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়লে তার দায়ভার প্রতিষ্ঠান নেবে না।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, তথ্য অফিসার এলিন সাঈদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

দিনব্যাপী এই সচিত্র প্রশিক্ষণ কর্মশালায় যশোর সদরসহ চৌগাছা, শার্শা, ঝিকরগাছা, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৫ জন তালিকাভুক্ত সাংবাদিক অংশ নেন। কর্মশালায় পেশাগত মান উন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার, তথ্য অধিকার আইন ও সংবাদপত্র প্রকাশের আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *