পুলিশি অভিযানে আরও  ২ আসামি গ্রেফতার

পুলিশি অভিযানে আরও ২ আসামি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় জিল্লুর রহমান ও মিকাইল হোসেন নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ জুন দায়ের করা এই মামলায় যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাতে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনধিকার প্রবেশ করে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *