দোলনায় খেলাই কাল হলো!  গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

দোলনায় খেলাই কাল হলো!  গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স :

​রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘরের ভেতর গামছা দিয়ে তৈরি দোলনায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে আর্দশী তনচংগ্যা নামের পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় নিহতের নিজ বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নিহত আর্দশী তনচংগ্যা ওই এলাকার বাসিন্দা জুমচাষি তপন বিকাশ তনচংগ্যার ছোট মেয়ে।

​কাপ্তাই থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা-মা পাহাড়ের জুম চাষের কাজে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। অন্য দিনের মতো ঘরে টাঙানো গামছার তৈরি একটি দোলনায় একা একা খেলাধুলা করছিল আর্দশী। খেলার একপর্যায়ে আচমকা গামছাটি পেঁচিয়ে তার গলার সঙ্গে আটকে যায়। এতে মুহূর্তেই শ্বাসরুদ্ধ হয়ে সে গুরুতর অচেতন হয়ে পড়ে।

​পরবর্তীতে তার বড় বোন ঘরে এসে ছোট বোনকে ঝুলন্ত ও মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাকে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

​কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইলা অং মারমা জানান, “সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই যে, হাসপাতালে পৌঁছানোর বহু আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দোলনায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গামছায় শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় এক বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকি ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *