ঝিনাইদহে এলপিজি গ্যাসে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে এলপিজি গ্যাসে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার শেরে বাংলা সড়ক (হাটের রাস্তা) এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পরিচালিত এই বিশেষ তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এলপিজি সিলিন্ডার গ্যাসের সঠিক মূল্য, ওজন ও সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে সদরের শেরে বাংলা সড়কের বিভিন্ন পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়। এ সময় ভোক্তা আইন ভঙ্গের কারণে একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফা খাতুন উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আভিযানিক দলকে নিরাপত্তাদানে নিয়োজিত ছিল ঝিনাইদহ জেলা পুলিশের একটি  টিম।

অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষা, কৃত্রিম সংকট রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ঝিনাইদহ জুড়ে এ ধরনের তদারকিমূলক বাজার অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *