ঝিকরগাছায় নিজাম পাটোয়ারীর  ৫ লাখ টাকার পেঁপে বাগান সাবাড়

ঝিকরগাছায় নিজাম পাটোয়ারীর ৫ লাখ টাকার পেঁপে বাগান সাবাড়

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় পূর্বশত্রুতা, অহেতুক হিংসার বশবর্তী হয়ে এক কৃষকের এক বিঘা জমির পেঁপে বাগান ধ্বংস করে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সারারাত ধরে চালানো এই ধ্বংসযজ্ঞে ফলসহ প্রায় ১৮০টি তাজা পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে ভুক্তভোগী কৃষকের আনুমানিক ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে উপজেলার বেনেয়ালী গ্রামের মাঠে এই জঘন্য উচ্ছেদ ও গাছ কাটার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পেঁপেচাষি নিজাম পাটোয়ারী (৫০) উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেনেয়ালী গ্রামের মাঠে এক বিঘা জমি বর্গা নিয়ে নিজাম পাটোয়ারী কঠোর পরিশ্রমে পেঁপে চাষ শুরু করেছিলেন। প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফল ধরেছিল এবং তা বিক্রির উপযোগী হয়ে উঠছিল। আজ সকালে বাগানের পরিচর্যার কাজে গিয়ে তিনি দেখেন, ধারালো অস্ত্র দিয়ে কাটা অবস্থায় এক বিঘার ১৮০টি পেঁপে গাছই মাটিতে উপড়ে ও কেটে ফেলে রাখা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক নিজাম পাটোয়ারী জানান, “আমার সাথে প্রত্যক্ষভাবে কারো কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। সুনির্দিষ্টভাবে কাউকেই আমি সন্দেহ করতে পারছি না। রাতের আঁধারে শত্রুতামূলকভাবে কোনো অজ্ঞাত চক্র এই তাণ্ডব চালিয়ে আমাকে এক রাতে নিঃস্ব করে দিয়েছে।”

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে। ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *