স্ফুলিঙ্গ রিপোর্ট :
দৈনিক লোকসমাজ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক এবং প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সম্মানিত সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুরস্থ নিজ বাসভবনে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য নিকটআত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১০ অক্টোবর) বাদ জোহর শংকরপুর বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথমানুযায়ী জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে বটতলা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সাংবাদিক মুসার পরম শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলাম। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
অনুরূপ এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। শোক বিবৃতিতে সাংবাদিকনেতারা মরহুমার শোকাতুর পরিবারের সকল সদস্য যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনা ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

