জাল সিগারেটের সাম্রাজ্যে র‍্যাবের হানা!

জাল সিগারেটের সাম্রাজ্যে র‍্যাবের হানা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের আল আমীন মসজিদ সংলগ্ন এলাকায় র‍্যাব-৬-এর অত্যন্ত দক্ষ ও চৌকস এক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া ট্যাক্স ফ্রি এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল সিগারেট জব্দ করা হয়েছে। অবৈধ এসব পণ্য বিক্রি ও মজুদের অপরাধে সংশ্লিষ্ট দোকান মালিককে বিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী আল আমীন মসজিদ এলাকার ‘মহি স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ সাহসী ও ঝটিকা অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের চৌকস দলটি। অসাধু ব্যবসায়ীদের প্রতি বিন্দুমাত্র ছাড় না দিয়ে অত্যন্ত সাহসিকতা ও নিখুঁত দূরদর্শিতার সাথে পুরো অভিযানে সরাসরি নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর বীরত্বপূর্ণ কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। তাঁর কঠোর ও আপসহীন নজরদারির কারণেই অসাধু ব্যবসায়ীর সকল জালিয়াতি নিমেষেই প্রকাশ্যে আসে।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম। মেজরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোকানজুড়ে তল্লাশি চালিয়ে গোপন স্থানে লুকিয়ে রাখা কার্টন ভর্তি অবৈধ ট্যাক্স ফ্রি ও বাজারজাত নিষিদ্ধ নকল সিগারেট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। একই সাথে বাজারে জালিয়াতির মাধ্যমে অসদুপায়ে পণ্য বিক্রির অপরাধে দোকান স্বত্বাধিকারীকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলার উন্নয়ন ও সাধারণ মানুষের সুরক্ষায় মেজর ফজলে রাব্বির এই দূরদর্শী ও আপসহীন পদক্ষেপ স্থানীয় জনমনে ব্যাপক প্রসংশিত হয়েছে। তাঁর নির্দেশনায় এমন গতিশীল অভিযান অসাধু ও চোরাচালানি চক্রের মনে কাঁপন ধরিয়ে দিয়েছে।

অভিযান শেষে র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, বাজারব্যবস্থায় যেকোনো ধরণের জালিয়াতি, চোরাচালান ও ট্যাক্স ফাঁকি দিয়ে নকল পণ্যের বিক্রি বন্ধে তাঁদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন রক্ষা ও জনস্বার্থ সুরক্ষিত রাখতে অসাধু চক্রের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান বজায় রাখা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *