চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে মিললো সৌদি প্রবাসীর লাশ

চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে মিললো সৌদি প্রবাসীর লাশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদের ওপর গলায় ফাঁস দেওয়া অবস্থায় রবিউল ইসলাম (৩৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ভোরের দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের রুস্তমপুর দক্ষিণ পাড়া গ্রাম থেকে চৌগাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত রবিউল ইসলাম চৌগাছা উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা হায়দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফিরেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট দিবাগত রাতের যেকোনো এক সময় (আনুমানিক রাত সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে) রবিউল ইসলাম তাঁর শ্বশুর নজির আহম্মেদের একতলা বসতবাড়ির ছাদের ওপর পানির পাইপের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন। রোববার সকালে পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রবাসে থাকাকালীন রবিউল কিছু দেনগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিক সমস্যায় ভুগে দেশে ফিরে আসেন। দেশে আসার পর পারিবারিক বিভিন্ন কলহের জেরে তিনি তাঁর স্ত্রী পারভিনা খাতুনকে মৌখিকভাবে তালাক প্রদান করেন। তবে পরবর্তীতে নিজ ভুলের অনুশোচনা থেকে গত রাতে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ক্ষোভ ও অভিমান থেকে তিনি এই আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে স্থানীয়দের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *