গ্যারেজ থেকে চুরি হওয়া বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার : আটক ১

গ্যারেজ থেকে চুরি হওয়া বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার : আটক ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ঘোপ এলাকার একটি বাসাবাড়ির গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া দামি মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক হানিফ যশোর শহরের কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে। তবে এ ঘটনার সাথে জড়িত তাঁর সহযোগী তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোজ্জাম্মেল সাগর পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছে।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক শহরের পিলু খান সড়কের বাসিন্দা কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তাঁর ‘এফজেড ভার্সন-২’ (FZ V2) মডেলের মোটরসাইকেলটি নিজ বাড়ির গ্যারেজে লক করে রেখে ঘুমাতে যান। পরদিন ২৮ সেপ্টেম্বর ভোরে উঠে দেখতে পান গ্যারেজে গাড়িটি নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে সোমবার সকালে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন। সোমবার বিকেলে শহরের বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে হানিফ ওরফে অনিককে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক অনিকের ব্যবহৃত মোবাইলের কল রেকর্ড ও কথোপকথন পর্যালোচনা করে চোর চক্রের অন্যতম সহযোগী সাগরের নাম ও অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফির মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোর সাগর উদ্ধারকৃত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ বাইকটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

তদন্ত কর্মকর্তা জানান, আটক অনিক ও পলাতক সাগর একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের কয়েকজন সদস্য শহরের বিভিন্ন স্থান থেকে সুযোগ বুঝে বাইক চুরি করে এবং অন্যরা কৌশলে তা আড়াল করে বিক্রি করে থাকে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির সাথে জড়িত অনিককে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক সাগরসহ এই চক্রের অন্যান্য সহযোগীদের দ্রুত আটকে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *