কোটচাঁদপুরে পরীক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণ

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):থেকে।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক দাখিল পরীক্ষার্থীকে (১৭) ধর্ষণ এবং নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) ভুক্তভোগীর মা মোছাঃ চামেলী খাতুন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

আটককৃত আসামির নাম সৌরভ কুমার নিতাই (২২)। সে উপজেলার নারায়ণপুর গ্রামের ছিদাম হালদারের ছেলে এবং পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌরভ কৌশলে ওই ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে গত ৮ মাস ধরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত জানুয়ারি মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে সেই ভিডিও ছাত্রীর মোবাইলে পাঠিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টার দিকে সৌরভ ওই ছাত্রীর বাড়িতে আসে। সেখানে বাড়ির পেছনে মেহগনি বাগানে নিয়ে তাকে পুনরায় জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে অবাধ্য হলে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এই ঘটনায় কোটচাঁদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ: ০৪/০৫/২০২৬ খ্রি.)।

কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৌরভ কুমার নিতাইকে আটক করা হয়েছে এবং ভিকটিম বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি

আরো পড়ুন

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *