স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুর প্রেসক্লাবে হামলা, প্রেসক্লাব দখল এবং সাংবাদিকদের আহত করার জঘন্য ও নিন্দনীয় ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা প্রেসক্লাব।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ প্রতিবাদ লিপিতে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, “প্রেসক্লাবের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্লাব দখল করা এবং পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।” বিজ্ঞপ্তিতে হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবাদ লিপিতে আরও স্বাক্ষর করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি ও আবুল কাশেম, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম রানা ও অ্যাডভোকেট কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান।
এছাড়া কার্যকরী কমিটির সদস্য এম আলমগীর হোসেন, মো: ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম, আলী আশরাফ ও ইনকিয়াদ আহমেদ রাফিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এতে একাত্মতা প্রকাশ করে যৌথ বিবৃতি দেন। ছবি সংগৃহীত।

