কলাপাড়ার ৭ শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড অর্জন

কলাপাড়ার ৭ শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড অর্জন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাতজন মেধাবী শিক্ষার্থী।

আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের এই চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অ্যাওয়ার্ড অর্জনকারী কৃতী শিক্ষার্থীরা হলেন— খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে আবু বকর সিদ্দীক ও তাসনিয়া তাবাসসুম রাকা; নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে মো. সাব্বির শিকদার ও আবু ইসা; পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে সাথী আক্তার মিম ও মো. আরাফাত এবং খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে কৈরবী ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কাউটস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জাতীয়ভিত্তিক মূল্যায়নে সারা দেশ থেকে চূড়ান্ত পর্যায়ে সর্বমোট ৬০৮ জনকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে বরিশাল বিভাগে ২৬ জন এবং পটুয়াখালী জেলায় ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। বরিশাল বিভাগের মধ্যে একক উপজেলা হিসেবে সর্বোচ্চ ৭ জন অ্যাওয়ার্ড অর্জন করে অভাবনীয় কৃতিত্ব দেখিয়েছে কলাপাড়া উপজেলা।

কৃতিত্ব অর্জনকারী নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট সদস্য মো. ইসা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এই অনন্য অর্জন কেবল আমার একার নয়। আমাদের অভিভাবক, ইউনিট লিডার মোয়াজ্জেম হোসেন স্যার এবং উপজেলা স্কাউটসের কর্মকর্তা ও কমিশনারদের কঠোর দিকনির্দেশনায় আমরা এ গৌরব অর্জন করতে পেরেছি।”

কলাপাড়া উপজেলা স্কাউটসের সংগঠক মো. নজরুল ইসলাম জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ নেতা হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অনস্বীকার্য। কলাপাড়া উপজেলা স্কাউটিংয়ে একটি রোল মডেল হলেও অনেক ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ের কতিপয় শিক্ষকের বাণিজ্যিক মানসিকতা ও অনীহা শিক্ষার্থীদের স্কাউটিংয়ে আসার পথে অন্তরায় সৃষ্টি করে।

উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ নুরুল হক বলেন, কলাপাড়া উপজেলা থেকে ২০২৩ সালেও ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কেবল স্কাউট নয়, কাব স্কাউটসের ‘শাপলা কাব অ্যাওয়ার্ডে’ও কলাপাড়ার সুনাম দেশজুড়ে বিস্তৃত।

এই গৌরবময় অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে কলাপাড়া উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষিবিদ মো. আরিফুজ্জামান কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কলাপাড়ায় স্কাউটিংয়ের পরিধি আরও বিস্তৃত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *