ঈদের পর টাকা দেওয়ার কথা বলায় নিরাপত্তা কর্মীকে খুন!

ঈদের পর টাকা দেওয়ার কথা বলায় নিরাপত্তা কর্মীকে খুন!

স্ফুলিঙ্গ ডেক্স :  রাজধানীর ভাটারার জোয়ারসাহারা এলাকায় পাওনা টাকা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে প্রাণ হারালেন রাকিব হাসান (২৪) নামের এক তরুণ নিরাপত্তাকর্মী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাকিবের সহকর্মী শাকিল ও তার সহযোগী মাসুদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত রাকিব লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণীমোহন গ্রামের বাসিন্দা সোহরাওয়ার্দীর ছেলে। তিনি ওই এলাকায় একটি মেসে থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন রাকিব। বৃহস্পতিবার সকালে পাওনা মেটানোর তাগাদা দিলে রাকিব জানান, ঈদের পর তিনি টাকাটা শোধ করে দেবেন। কিন্তু এই প্রতিশ্রুতি মানতে রাজি হননি শাকিল ও মাসুদ। কথাকাটাকাটির একপর্যায়ে তারা কাঠের লাঠি দিয়ে রাকিবের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভাটারা থানার পুলিশ জানিয়েছেন, মরদেহটি  জন্য মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশ।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *