ইছালী ইউনিয়নে যাতায়াতের পথ বন্ধ করে ৬ পরিবারের ৩০ সদস্যকে অবরুদ্ধ

ইছালী ইউনিয়নে যাতায়াতের পথ বন্ধ করে ৬ পরিবারের ৩০ সদস্যকে অবরুদ্ধ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জয়রামপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও ভোগদখলীয় জমি তারকাঁটা দিয়ে ঘিরে ফেলার একটি গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার ফলে এলাকার মোট ছয়টি পরিবারের প্রায় ত্রিশজন সদস্য সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা প্রতিকার চেয়ে যশোর সদর সিনিয়র সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে আদালত উভয়পক্ষকে উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের এই স্পষ্ট নির্দেশনা অমান্য করেই গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিপক্ষের লোকজন প্রায় অর্ধশতাধিক মানুষের একটি দল নিয়ে জোরপূর্বক রাস্তা ও জমি তারকাঁটা দিয়ে ঘিরে দেয়।

এই বিষয়ে ভুক্তভোগী মেহেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রতিপক্ষ কর্তৃক জমি ও রাস্তা ঘিরে দেওয়ার কারণে তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে তিনি গণমাধ্যমকে জানান যে, ওই জমিতে পূর্বে থেকেই আদালতের কোনো নিষেধাজ্ঞা জারি করা ছিল কি না, সে বিষয়ে তিনি পূর্বে অবগত ছিলেন না। একইসঙ্গে তিনি পুলিশ কোনো নির্দিষ্ট পক্ষাবলম্বন করেছে বলে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। ফাইল ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *