আ’লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আ’লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সারাদেশে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে যশোরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল চারটায় শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজিত সমাবেশে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, নগর শ্রমিকদল নেতা আশরাফুল ইসলাম পান্নাসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *