আজ ‘জুলাই শহীদ দিবস’ পালনে জেলা প্রশাসনের দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা

আজ ‘জুলাই শহীদ দিবস’ পালনে জেলা প্রশাসনের দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

রাষ্ট্রীয়ভাবে পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আজ  বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্মরণসভা, র‍্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহীদদের স্মরণে একটি র‍্যালি বের করা হবে। র‍্যালি শেষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

এছাড়া যশোর শহর ও শহরতলীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ, গণআন্দোলনের ইতিহাস এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পিতা-মাতাকে সংবর্ধনা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এসব কর্মসূচিতে জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *