৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া রুটের মহাসমাবেশ ও লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে যশোর জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা আমীর ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব প্রস্তুতির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও সাত দফা ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বেগবান করতে সর্বস্তরের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেন্দ্র ঘোষিত ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড এবং একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রচার-প্রচারণা ও তৎপরতা বহুগুণ বাড়াতে হবে। একই সাথে সাধারণ জনগণের কাছে এই সাত দফা দাবির প্রয়োজনীয়তা ও গুরুত্ব সহজভাবে তুলে ধরার নির্দেশ দেন তিনি। মূল কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সকল দায়িত্বশীলদের সতর্ক ও ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত প্রস্তুতিমূলক সভায় লংমার্চ সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করা, বিভিন্ন স্তরে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং তৃণমূল পর্যায়ের সাংগঠনিক সমন্বয় সুদৃঢ় করা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *