২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০ জন, আক্রান্তের সংখ্যা পৌনে চারশো ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০ জন, আক্রান্তের সংখ্যা পৌনে চারশো ছুঁইছুঁই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর (১ জানুয়ারি ২০২৬ হতে ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত) জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে। তবে আশার কথা হলো, এ পর্যন্ত জেলা জুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি।

যশোর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ শামসুল ফালাক প্রস্তুতকৃত এবং সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০ জন রোগীর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বাঘারপাড়ায় ১ জন ভর্তি হয়েছেন। জেলার অন্যান্য উপজেলা ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত একদিনে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন চিকিৎসাধীন অভয়নগরে, ২৫০ শয্যা হাসপাতালে ৩ জন এবং বাঘারপাড়া ও কেশবপুরে ১ জন করে রোগী ভর্তি আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩৭৩ জন রোগীর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৫১ জন। উপজেলা ভিত্তিক মোট আক্রান্তের পরিসংখ্যানে সবচেয়ে বেশি ২৬৪ জন অভয়নগরে, এরপর ২৫০ শয্যা হাসপাতালে ৪৭ জন এবং কেশবপুরে ২৬ জন শনাক্ত হয়েছেন। চিকিৎসা চলাকালে এ যাবত ১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রিফার্ড করা হয়েছে। ছবি সংগৃহীত।

 

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *