২৩ অক্টোবর ‘উপজেলা দিবস’ পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

২৩ অক্টোবর ‘উপজেলা দিবস’ পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রবর্তিত ‘উপজেলা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোরে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে দলটি। আগামী ২৩ অক্টোবর কেন্দ্রঘোষিত নির্দেশনা অনুযায়ী যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে পল্লীবন্ধু এরশাদ দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে যুগান্তকারী উপজেলা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাঁর সেই অনবদ্য সৃষ্টিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ২৩ অক্টোবরকে ‘উপজেলা দিবস’ হিসেবে পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় যশোর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফসিয়ার রহমানের সভাপতিত্বে যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ২৩ অক্টোবর এই দিবসটি আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে পালনের তাগিদ দেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবরের কর্মসূচিতে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *