স্বীকারোক্তি প্রদান শেষে সুমনের ঠাঁই কারাগারে

স্বীকারোক্তি প্রদান শেষে সুমনের ঠাঁই কারাগারে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া এলাকার আলোচিত শরিফুল ইসলাম জিতু হত্যা মামলার অন্যতম আসামি সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজ অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করেন। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে আসামি সুমন নিজেই জিতুকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ জুলাই রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শরিফুল ইসলাম জিতু। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় ৪ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *