স্বামীর পকেটে ৭৩, স্ত্রীর ভ্যানিটি ব্যাগে মিললো ৪০পিস ইয়াবা!

স্বামীর পকেটে ৭৩, স্ত্রীর ভ্যানিটি ব্যাগে মিললো ৪০পিস ইয়াবা!

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. মামুন ও তাঁর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। তাঁদের কাছ থেকে মোট ১১৩ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার বড়বামনদহ গ্রামে এই আটকের ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলেন বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মামুন এবং তাঁর স্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অবৈধ ইয়াবা বিক্রি করে আসছিলেন। আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাঁদেরকে ঘেরাও করে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মামুনের কাছ থেকে ৭৩ পিস এবং তাঁর স্ত্রীর নিকট থেকে ৪০ পিস—সর্বমোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাঁদেরকে নিজ হেফাজতে রেখে কোটচাঁদপুর থানা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবাসহ অভিযুক্ত স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *