“সততা ও নীতি-নৈতিকতায় যোগ্য নাগরিক হতে হবে”: ঝিকরগাছায় ইউএনও এম. সাইফুল্লাহ

“সততা ও নীতি-নৈতিকতায় যোগ্য নাগরিক হতে হবে”: ঝিকরগাছায় ইউএনও এম. সাইফুল্লাহ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনস্ত সরকারি শিশু পরিবার (বালক)-এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান ও ১৮ বছর বয়স উত্তীর্ণ নিবাসীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক) মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি প্রতিকূলতাকে পেছনে ফেলে অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনাথ ও সুবিধাবঞ্চিত অবস্থা থেকে উঠে এসেই যেন তোমরা সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারো।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মুহিদুল ইসলাম এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে নিবাসী শিক্ষক টিপু সুলতান, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, শিশু পরিবারের সাবেক নিবাসী ছাত্র সাদ্দাম হোসেন ও সদ্য বিদায়ী নিবাসী তুহিন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সফলতার স্বীকৃতিস্বরূপ ৯ জন কৃতি নিবাসী শিক্ষার্থীর হাতে মোট ১ লাখ ২৬ হাজার টাকার মেধাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১৮ বছর বয়স উত্তীর্ণ হওয়ায় সরকারি বিধান অনুযায়ী বিদায় নেওয়া ৭ জন নিবাসী ছাত্রকে ফুল ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পরবর্তীতে দেশ ও জাতির মঙ্গল এবং বিদায়ী নিবাসীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *