শেষ বিদায় জানাতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল নাতির

​চৌগাছা (যশোর) প্রতিনিধি:

দাদির মৃত্যুর খবর শুনে শেষবার তাকে দেখার জন্য আকুল হয়ে বাড়ি ফিরছিলেন নাতি আশরাফুল। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, বাড়ির ঠিক আধাকিলোমিটার আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চিরতরে নিভে গেল তার জীবনের প্রদীপ। রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলার দেবুপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​নিহত আশরাফুল বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। তিনি খুলনায় কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার দাদি সানোয়ারা বেগম মারা যান। সেই শোক সংবাদ পেয়ে খুলনা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আশরাফুল। বাড়ির খুব কাছে দেবুপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের তাকে মৃত ঘোষণা করেন। দাদির মৃত্যুর শোক কাটতে না কাটতেই বাড়িতে পৌঁছায় নাতির নিথর দেহ। যে নাতি দাদিকে শেষবার দেখতে আসছিল, তাকেই এখন সাদা কাফনে মোড়ানো অবস্থায় দেখতে হচ্ছে স্বজনদের। এই হৃদয়বিদারক ঘটনায় বকশিপুর গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।ছবি  সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *