‘শিশুর সর্বোত্তম স্বার্থ ও গোপনীয়তা রক্ষা করতে হবে’ : যশোরের এসপি সৈয়দ রফিকুল ইসলাম

‘শিশুর সর্বোত্তম স্বার্থ ও গোপনীয়তা রক্ষা করতে হবে’ : যশোরের এসপি সৈয়দ রফিকুল ইসলাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনাগুলো আরও কার্যকর ও সংবেদনশীলতার সাথে তদন্ত করা, ভুক্তভোগী শিশুদের ট্রমা ও মানসিক অবস্থা অনুধাবন করা এবং আদালতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যশোরের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (কনফারেন্স রুম) “Training for Law Enforcement Officials on SEC Investigation, Traumatization & Victimhood and/or Child Friendly Court Room Procedures” শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক সংস্থা ‘Free a Girl Nederland’ এবং ‘ZEEMAN’-এর অর্থায়ন ও সহযোগিতায় স্থানীয় এনজিও ‘এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ (ACD) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করে। কর্মশালায় যশোর জেলার বিভিন্ন থানায় কর্মরত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস হেল্প ডেস্ক’-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ২০ জন নির্বাচিত পুলিশ কর্মকর্তা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

দিনব্যাপী এই প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, বৈজ্ঞানিক তদন্ত প্রক্রিয়া, ভুক্তভোগী শিশুর মানসিক ট্রমার ওপর ভিত্তি করে সংবেদনশীল আচরণ, ভিকটিমহুডের ধারণাগত দিক, শিশুর জবানবন্দি ও বক্তব্য গ্রহণের বিশেষ কৌশল, ডিজিটাল ও ভৌত প্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণ, শিশু নিরাপত্তা ও গোপনীয়তা বিধানসহ ‘চাইল্ড ফ্রেন্ডলি কোর্টরুম’ ব্যবহারের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ সেশনে বক্তারা জোর দিয়ে বলেন, শিশু বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধ তদন্ত ও বিচার প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অত্যন্ত সংবেদনশীল, পেশাদার ও শিশুবান্ধব ভূমিকা পালন করতে হবে। ভুক্তভোগী শিশু যেন আইনি জটিলতা বা পুলিশি জিজ্ঞাসাবাদের সময় পুনরায় কোনো মানসিক ট্রমা বা সংকটে না পড়ে (সেকেন্ডারি ট্রমাটাইজেশন), সেদিকে কঠোর দৃষ্টি রাখা প্রয়োজন। একই সাথে শিশুর সর্বোচ্চ স্বার্থ, সুরক্ষা, সম্মান ও গোপনীয়তা রক্ষায় প্রশাসন, বিচার বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণটি যৌথভাবে পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) এবং এসিডি-র প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন এসিডি-র এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ুন কবিরসহ সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *