শার্শায় ৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার : কোতোয়ালিতে ৫ পিস ইয়াবাসহ আটক যুবকের জেল

শার্শায় ৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার : কোতোয়ালিতে ৫ পিস ইয়াবাসহ আটক যুবকের জেল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মা-ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই দিনে পৃথক স্থান থেকে ৫ পিস ইয়াবাসহ আটক অপর এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ও বিকেলে শার্শা ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুটি আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বেলা ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন পশ্চিম কোটা গ্রামের বেলতলা টু সোনাবাড়ীয়া সড়কের ওপর ওসমান সরদারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— শার্শা উপজেলার বুরুজবাগান (দক্ষিণ) গ্রামের মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং তাঁদের ছেলে মোঃ সাকিব হোসেন রানা (২৫)। অভিযানকালে তাঁদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অপরদিকে, একই দিন বিকেল ৪টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ রহমত উল্লাহ আল-আমিন (২১) নামের এক যুবককে আটক করা হয়। তিনি কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

পরবর্তীতে এসআই মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি রহমত উল্লাহকে ৫০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *