শার্শায় ২০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

শার্শায় ২০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৫০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে শার্শা থানাধীন আমলাই এলাকার পাড়ইপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে একটি টিম আমলাই পাড়ইপাড়া গ্রামস্থ জনৈক অর্জুনের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শার্শার আমলাই মাঝেরপাড়ার মো. ওয়াহেদ আলীর ছেলে মো. লাভলু রহমান (৩৫) এবং একই এলাকার আমলাই পাড়ইপাড়ার তনু হালদারের ছেলে সমেস হালদার (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ বিভিন্ন নোটের ১ হাজার ৪৫০ টাকা জব্দতালিকা মূলে উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *