শহীদদের প্রতি যশোর জেলা পুলিশের শ্রদ্ধার্ঘ্য

শহীদদের প্রতি যশোর জেলা পুলিশের শ্রদ্ধার্ঘ্য

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে যশোরে সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা এবং বকুলতলা-গরীবশাহ মাজার সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেক্টরেট ভবন চত্বর থেকে এক সুবিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান পথ অতিক্রম করে গরীবশাহ মাজার মোড়ে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

উক্ত কর্মসূচিতে যশোর জেলা পুলিশের প্রতিনিধিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)। তাঁর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ মিছিলে একাত্মতা প্রকাশ করেন। র‍্যালি শেষে পুলিশ সুপারের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণপূর্বক জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিবসটি উদযাপনকালীন আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা প্রশাসক, জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আত্মোৎসর্গকারী শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *