যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সাতদিনে ২৫টি বিষয়ে এসব আবেদন জমা পড়ে। এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সর্বোচ্চ ১৫ হাজার ৩৪৩টি করে এবং সাধারণ গণিতে ৭ হাজার ১৭টি আবেদন পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন পড়েছে ৩ হাজার ৭১৪টি করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আবেদন করা প্রতিটি খাতা পুনঃনিরীক্ষণ করা হবে। নম্বর প্রদান বা নিরীক্ষণে কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হবে। দায়িত্বে থাকা কোনো শিক্ষকের ভুল ধরা পড়লে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এবার যশোর শিক্ষা বোর্ডে এক লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। গত ১০ আগস্ট ফল প্রকাশের পরদিন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *