যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় দুই দিন বাড়িয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের ফি জমা দিয়ে তা নিশ্চায়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ও ২৪ নভেম্বর।

রোববার (১৫ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সার্ভার এখনো চালু রয়েছে। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এতে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতেই ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে খুলনায় ৭ হাজার ৪৯৪, যশোরে ৬ হাজার ২৭৫, বাগেরহাটে ৩ হাজার ৪৫, সাতক্ষীরায় ৪ হাজার ২৯২, চুয়াডাঙ্গায় ২ হাজার ২৪৪, মেহেরপুরে ১ হাজার ৩৩৩, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৯, নড়াইলে ১ হাজার ৮১৩, ঝিনাইদহে ৫ হাজার ১০৬ এবং মাগুরায় ২ হাজার ৬৭৬ জন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১১টি নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৫০ হাজার ৬৬৮ জন। গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৭ নভেম্বর। তবে সার্ভার সমস্যার কারণে সময় এক দিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, এবার ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। সময় কম থাকলেও নির্ধারিত ২৩ নভেম্বরই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

যশোরে পৃথক দুই মাদক মামলায় তিনজনের ১০ ও ১২ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পালবাড়ির ‘শাহ সুইটস’ ও নিউমার্কেটের ‘অর্পণ ঘোষ ডেইরি’তে অভিযান : দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জ...

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা

বিএনপির প্যানেলের প্রচারণায় সাবেক আওয়ামী লীগপন্থী পিপি এম ইদ্রিস আলী

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *