যশোর টাউন হল মাঠ থেকে ইয়াবাসহ ‘সার্কিট রুবেল’ আটক

যশোর টাউন হল মাঠ থেকে ইয়াবাসহ ‘সার্কিট রুবেল’ আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মোঃ রুবেল হোসেন ওরফে সার্কিট রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের টাউন হল মাঠের মঞ্চের পেছন থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এএসআই নির্মল ও এএসআই আলী মিয়াসহ একটি চৌকস টিম বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে টাউন হল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাঠের মঞ্চের পেছনে ঢালাই রাস্তার ওপর থেকে সন্দেহভাজন রুবেল হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রুবেল হোসেন ওরফে সার্কিট রুবেল যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার (ফাতেমার বাড়ির ভাড়াটিয়া) মোঃ জাকির হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *