যশোর-চৌগাছা সড়কে সোনাসহ বিজিবি’র হাতে যুবক আটক

যশোর-চৌগাছা সড়কে সোনাসহ বিজিবি’র হাতে যুবক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর্টে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল মূল্যমানের স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক চিহ্নিত চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক পৌনে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুটিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হতে পারে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যশোর-চৌগাছা প্রধান সড়কে অবস্থান নেয় বিজিবির টহল দল। সন্দেহভাজন হিসেবে নয়নকে থামিয়ে নিবিড় তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি মূল্যবান স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে ১টি সাধারণ বাটন মোবাইল ফোন এবং নগদ ১৭০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নয়ন স্বীকার করে যে, সে চোরাচালান চক্রের হয়ে রাজধানী ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে সীমান্ত লাগোয়া বেনাপোল এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার পরিকল্পনা করছিল।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা এবং মোবাইল ফোনসহ সর্বমোট সিজার মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *