যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা তদারকি

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা তদারকি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর প্রতিমা নিরঞ্জন ও বিজয়া দশমীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী। এই উপলক্ষ্যে কোতোয়ালী থানাধীন ঐতিহাসিক লালদিঘী পাড়ে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি যশোর জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন মণ্ডপের দুর্গা প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত থেকে পুরো জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর পুলিশ সুপার মহোদয় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব ও শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারে বসে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ ও তদারকি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান ও শোভাযাত্রার সার্বিক দিক তদারকি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু, জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ যশোরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

শীর্ষ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সরাসরি উপস্থিতি এবং জেলা পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের কারণে পুরো প্রতিমা নিরঞ্জন কার্যক্রমটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

উপশহরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এ্যাড. ময়নার আত্মপ্রকাশ

লেবুতলায় ইজিবাইকে চাঁদাবাজীকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম!

যশোরে বেজপাড়ায় পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত

বাঘারপাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ইজিবাইকের ধাক্কা : আহত চার পূজার্থী যশোর মেডিকেলে

খুলনায় শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত

চৌগাছায় ১২০ পিস ইয়াবাসহ মহেশপুরের যুবক আটক

কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই ওয়ার্ড নেতা গ্রেপ্তার

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী শক্তির ব্যবহারে উদাহরণ সৃষ্টি : যশোরে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী অমিত

যশোরে চুরির অভিযোগে ধাওয়ায় আহত স্বাধীনের ঢাকায় মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *