যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চারটি শারীরিক ইভেন্ট সম্পন্ন

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চারটি শারীরিক ইভেন্ট সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি নির্ধারিত ইভেন্ট সফলভাবে শেষ হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)-এর সভাপতিত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

দিনের প্রথম ধাপ হিসেবে পুরুষ ও নারী প্রার্থীদের ২০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এতে পুরুষদের ২৮ সেকেন্ড এবং নারীদের ৩৪ সেকেন্ড সময়ের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়েছে। দ্বিতীয় ইভেন্ট ছিল পুশ-আপ; যেখানে পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করার মানদণ্ড রাখা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তী ধাপে লং জাম্পে পুরুষদের কমপক্ষে ১০ ফিট এবং নারীদের কমপক্ষে ৬ ফিট দূরত্ব অতিক্রম করতে হয়েছে। চতুর্থ ও শেষ ইভেন্ট হাই জাম্পে পুরুষদের জন্য ৩.৫ ফিট এবং নারীদের জন্য ২.৫ ফিট উচ্চতা পার হওয়ার লক্ষ্য নির্ধারিত ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ইভেন্টে যাওয়ার সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উতরে যাওয়ার জন্য প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ তিনবার করে চেষ্টা করার সুযোগ পেয়েছেন।

ইভেন্টগুলো শুরু করার আগে প্রার্থীদের সামনে পরীক্ষার নিয়মকানুন পরিষ্কারভাবে তুলে ধরা হয়। এ ছাড়া প্রার্থীদের সাহস ও মনোবল চাঙ্গা রাখতে নিয়োগ বোর্ডের সভাপতি কয়েক দফা দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন। পাশাপাশি পরদিন অনুষ্ঠিতব্য ইভেন্টগুলোর বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ সদর দপ্তর (ঢাকা) থেকে আসা প্রতিনিধিগণ এবং দায়িত্বরত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের দাইতলায় থেকে পালসার মোটরসাইকেল চুরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যা : কিশোরীসহ আটক ৪ ছিনতাইকারী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *