যশোরে দোকানিকে ব্যস্ত রেখে আরতি জুয়েলার্সের ৫ ভরি স্বর্ণ চুরি

যশোরে দোকানিকে ব্যস্ত রেখে আরতি জুয়েলার্সের ৫ ভরি স্বর্ণ চুরি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোর শহরের আরাপপুর ধর্মতলা এলাকায় ক্রেতার ছদ্মবেশে একটি স্বর্ণালঙ্কারের দোকানে ঢুকে সিন্দুক থেকে প্রায় ৫ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চার নারী। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ‘আরতি জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানে অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটে। খোয়া যাওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আকাশ রায় কৃষ্ণ।

ভুক্তভোগী দোকানি আকাশ রায় কৃষ্ণ জানান, দুপুরে চারজন নারী গয়না কেনার কথা বলে তাঁর দোকানে আসেন। তাঁদের মধ্যে তিনজন বিভিন্ন নকশার অলঙ্কার দেখার অজুহাতে দোকানিকে কথাবার্তা ও গয়না দেখানোর কাজে ব্যস্ত রাখেন। সেই সুযোগে দলের অপর সদস্য অত্যন্ত কৌশলে দোকানের ভেতরে থাকা সিন্দুকের তালা খুলে ফেলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে ওই নারী সিন্দুকের ভেতরে রাখা স্বর্ণালঙ্কারের একটি ট্রেসহ প্রায় ৫ ভরি গয়না বের করে নিজের বোরকার নিচে লুকিয়ে ফেলেন। কাজ হাসিল হওয়ার পর গয়না পছন্দ হয়নি ও দেখা শেষ হয়েছে—এমন ভাব দেখিয়ে চারজনই নির্বিঘ্নে দোকান ত্যাগ করেন।

নারীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর সিন্দুক পরীক্ষা করতে গিয়ে গয়নাভর্তি ট্রেটি না পেয়ে সন্দেহ হয় দোকান মালিকের। এরপর দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখলে চার নারীর সংঘবদ্ধ চুরির পুরো দৃশ্য সামনে আসে।

বড় অঙ্কের এই আর্থিক ক্ষতির ঘটনায় বুধবারই যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চার নারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আকাশ রায় কৃষ্ণ। পাশাপাশি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। এদিকে ব্যস্ত সময়ে দোকান খোলা থাকা অবস্থায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় আরাপপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।  ছবি সংগৃহীত। 

আরো পড়ুন

যশোরে চাঁদা না পেয়ে মুদি দোকানে হামলা ও লুটপাট : দোকান মালিকের দুই ছেলে আহত

সার্কিট হাউসপাড়ায় মাকে নির্যাতনের অভিযোগে যুবক হাসানের সাত দিনের কারাদণ্ড

কেশবপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশসহ আটক ২

সহিংস কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে ঝিকরগাছায় যুবদলের বিক্ষোভ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ

কিডনি রোগে আক্রান্ত অসহায় ফারুকের পাশে কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

মাঠপর্যায়ে বিপুল জনবল, তবু জরিমানার ক্ষমতা সীমিত: ভেজাল-অনিয়মের স্বর্গরাজ্য কৃষি-খাদ্য খাত?

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *