যশোরে তমাল ও রানার নেতৃত্বে যুবদলের রাজপথ কাঁপানো মিছিল

যশোরে তমাল ও রানার নেতৃত্বে যুবদলের রাজপথ কাঁপানো মিছিল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

দেশব্যাপী অপপ্রচার, রাজনৈতিক ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে এক বিশাল ও নজরকাড়া প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ ২৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক জুড়ে এই বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় যুবদলের দিকনির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে যশোর জেলা যুবদলের কান্ডারী তমাল ও রানার নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের শত শত নেতা-কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।  জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌর এলাকা থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল সহকারে নেতা-কর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হতে শুরু করেন। পরে একটি সুশৃঙ্খল ও বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের মুখে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে উত্তাল স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে নেতৃত্ব দেওয়া যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচারী ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক শক্তির অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। রাজপথে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, ঠিক একইভাবে যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে। রাজপথে জনগণের অধিকার রক্ষা এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে জেলা যুবদলের এই আন্দোলন ও সতর্ক অবস্থান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবসান ঘটে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *