স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ক্রীড়াবিদদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চারটি খেলার মাঠের সংস্কারকাজের জন্য আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, স্থানীয় কৃতি ক্রীড়াবিদ এবং খেলাধুলা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাঠ সংস্কারের এই উদ্যোগ স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
