যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১৮ অক্টোবর ২০২৬ তারিখের হালনাগাদ তথ্য অনুযায়ী, জেলায় ডেঙ্গু ও হাম—দুই ধরনের সংক্রামক রোগের পরিস্থিতির পৃথক চিত্র উঠে এসেছে। একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলাজুড়ে মোট ১৬৩ জন হাম রোগী নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালে ৪ জন এবং মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত যশোরে মোট ১ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেও বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর জেলায় ডেঙ্গুতে মোট ২ জনের মৃত্যু হয়েছে এবং ৪২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, জেলার হাম সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো সন্দেহভাজন বা নিশ্চিত হাম রোগী ভর্তি হননি। তবে ২০২৬ সালের ১৫ মার্চ থেকে অদ্যবধি সংগৃহীত ৯০১টি ল্যাব নমুনার মধ্যে ১৬৩ জনের দেহে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।

সংক্রামিতদের মধ্যে যশোর সদর ও ২৫০ শয্যা হাসপাতালে সর্বোচ্চ ৮৮ জন, মনিরামপুরে ১৭ জন, বাঘারপাড়ায় ১৫ জন, চৌগাছায় ১২ জন, কেশবপুরে ১১ জন, অভয়নগরে ৭ জন, শার্শায় ৭ জন এবং ঝিকরগাছায় ৬ জন রয়েছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট ২১ জন হাম রোগী চিকিৎসাধীন আছেন (সদরে ১৮ জন ও কেশবপুরে ৩ জন)। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *