যশোরে একা থাকা বৃদ্ধার কাছে চাঁদাবাজি!

যশোরে একা থাকা বৃদ্ধার কাছে চাঁদাবাজি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়া এলাকায় একাকী বসবাসকারী এক বৃদ্ধাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অর্ধলক্ষ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোঃ সামুস হাসনাত জামিল (২৮)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও মামলার বাদী আলেয়া বেগম (৬৪) জানান, তাঁর তিন সন্তান জীবিকার তাগিদে বাড়ির বাইরে অবস্থান করার সুযোগে অভিযুক্ত হাসনাত বেশ কিছুদিন ধরে তাঁকে নানাভাবে জিম্মি করে চাঁদা দাবি করে আসছিল। এমনকি প্রায় ৩ মাস পূর্বে ওই বখাটে তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাঙচুরও করে। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্ত সেই সমঝোতার সিদ্ধান্ত তোয়াক্কা করেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট গভীর রাতে অভিযুক্ত হাসনাত তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে বৃদ্ধা আলেয়া বেগমের বসতবাড়িতে জোরপূর্বক ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে ভুক্তভোগী নারী অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করাসহ ধারালো অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি ও হামলা চালানোর চেষ্টা করা হয়। ওই সময় তাঁর সশব্দ চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাসনাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দপূর্বক কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রতীকী-ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *