মাগুরায় সন্ধ্যা রাতে সাকিবের বাসভবনে পেট্রোল বোমা হামলা ও আগুন দেওয়ার চেষ্টা!

মাগুরায় সন্ধ্যা রাতে সাকিবের বাসভবনে পেট্রোল বোমা হামলা ও আগুন দেওয়ার চেষ্টা!

মাগুরা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের সাহাপাড়া (নতুন বাজার) এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপর অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের প্রধান লোহার গেট লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে বাড়ির গেটে আগুন লাগানোর চেষ্টা এবং জানালার একটি থাই গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

তবে নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে যে, একটি ভার্চুয়াল রাজনৈতিক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসান যুক্ত থাকার অভিযোগকে কেন্দ্র করে কিছু মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা, ব্যবহৃত দাহ্য বস্তু এবং কারা জড়িত ছিল, সে সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *