যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত

যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও ডা. মো. রবিউল ইসলাম তুহিন।

বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)-র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. মেসবাহ-উর-রহমান ও ডা. মো. ফারুক ইশতিয়াক পরাগসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চিকিৎসকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের সুস্থতার ক্ষেত্রে পায়ের সুস্বাস্থ্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পায়ে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। এসব মারাত্মক জটিলতা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা করা, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণের ওপর জোর দেন বক্তারা।

তারা আরও বলেন, সাধারণ মানুষের মাঝে পায়ের বিভিন্ন রোগ ও ডায়াবেটিক ফুট সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করে তুলতে হবে।

উল্লেখ্য, আরজে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *