শৈলকুপায় শালিসি বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১০

শৈলকুপায় শালিসি বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১০

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বড়মৌকুড়ি গ্রামে শালিসি বৈঠক চলাকালীন কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী সন্দেহে শাওন হোসেন নামের স্থানীয় এক যুবককে পুলিশ আটক করেছিল। তবে পরবর্তী সময়ে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় পুলিশ তাকে ছেড়ে দেয়। শাওনের বিরুদ্ধে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেছিল গ্রামেরই আরেক যুবক শামীম হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করেই গত বুধবার রাতে গ্রামে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *