মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, একটি টাকা গণনার মেশিন, ৪টি ল্যাপটপ এবং প্রেস বুম ও মাইক্রোফোনসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক কারবারিরা ছদ্মবেশে বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও গণমাধ্যমের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
