মনিহারের সড়ক মুক্তকরণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণ : মাঠে নেমে নির্দেশনা পৌরসভার

মনিহারের সড়ক মুক্তকরণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণ : মাঠে নেমে নির্দেশনা পৌরসভার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধ এবং সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যশোর পৌরসভা। অভিযানে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হতে পারে এমন জমে থাকা পানি নিষ্কাশন এবং সড়কে রাখা অবৈধ নির্মাণ সামগ্রী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার চরমপত্র দেওয়া হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যশোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের মনিহার টায়ারপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে তদারককারী দল মনিহার মোড়ের টায়ারপট্টি এলাকায় সড়কের ওপর ফেলে রাখা টায়ারগুলো অবিলম্বে সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশনা দেন। একই সাথে পুরোনো টায়ারের ভেতরে জমে থাকা পানিতে যাতে মারাত্মক ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া পৌরসভার সড়কগুলোতে রাখা বালু, ইটসহ নানা ধরনের নির্মাণ সামগ্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করে কর্তৃপক্ষ। একই সাথে বহুতল ও নির্মাণাধীন ভবন এবং বিভিন্ন বাসাবাড়ির আঙিনায় জলজট যেন না জমে, সে ব্যবস্থা নিতে ভবন মালিক ও এলাকাবাসীকে বিশেষভাবে সচেতন করা হয়।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, জনস্বার্থে দেওয়া এই জরুরি নির্দেশনা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও পরিচ্ছন্ন শহর গড়তে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *