কোরআনের আলো ছড়াতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক!

কোরআনের আলো ছড়াতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের ‘খুলনা বিভাগীয় মুফাসসির সম্মেলন-২০২৬’।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সম্মেলনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উলামায়ে কেরামদের উপস্থিতিতে নতুন বিভাগীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি আশা প্রকাশ করে বলেন, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটি বিভাগজুড়ে প্রতিটি ঘরে ঘরে ইসলামের সঠিক ও শান্তির বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা বলেন, আলেম সমাজকে সব সময় প্রজ্ঞা ও সুসংযত ভাষায় দ্বীনের দাওয়াত প্রচার করতে হবে। সমাজ সংস্কার ও দায়িত্বশীল সামাজিক নেতৃত্ব গঠনে ওলামাদের মূল হাতিয়ার হলো জ্ঞান ও ধৈর্য।

সম্মেলনে খুলনা বিভাগীয় শাখা সভাপতি হিসেবে মাওলানা ইব্রাহিম খলিল এবং খুলনা মহানগরী, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০টি জেলার নতুন সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন সংসদীয় আসনের সম্মানিত অতিথিদের উপস্থিতিতে বক্তারা কোরআনের দাওয়াত প্রচার, আলেমাদের মর্যাদা রক্ষা এবং সমাজে সামাজিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *