মনিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

মনিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মনিরামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম ও তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে মনিরামপুর উপজেলার রাজিয়া রাইস মিলের সামনে এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আহত শরিফুর রহমান (৩৮) উপজেলার বিজয়রামপুর এলাকার বাসিন্দা। তিনি সাঈদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুর গরু কেনার উদ্দেশ্যে সঙ্গে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইউসুফের ছেলে জাকির (৩৫) ও জাহিদ (২৮) তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো রামদা দিয়ে শরিফুরের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শরিফুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *